নেতাদের নাম ভাঙিয়ে চরহায়দার ও চরআজমাইনে উজাড় হচ্ছে বন

ভোলা প্রতিনিধি :

রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে ভোলার চরহায়দার ও চর আজমাইন এলাকায় নির্বিচারে বন উজাড়ের অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বনভূমি দখল, গাছ কাটা এবং প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এতে একদিকে যেমন প্রাকৃতিক বনাঞ্চল হারিয়ে যাচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে বন্য প্রাণী, পাখি ও জলজ জীববৈচিত্র্য।

স্থানীয় সূত্রের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে একটি চক্র বনাঞ্চলের গাছপালা কেটে জমি দখল এবং বিভিন্ন স্থাপনা তৈরির চেষ্টা চালাচ্ছে। কোথাও রাতের আঁধারে, আবার কোথাও প্রকাশ্যেই কাটা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। এসব কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

সরকার চরাঞ্চলের বনায়ন রক্ষায় জোরালো ভুমিকা রাখলেও প্রতিদিনই এসব সংরক্ষিত বনের গাছ কেটে উজার করা হচ্ছে। তেমনি ভোলা, পটুয়াখালী’র সিমান্তে অবস্থিত চর-হায়দার ও চর-আজমাইন বনের গাছ প্রকাশ্যে কেটে ফেলছে অসাধু ব্যক্তিরা। সেখান থেকে প্রতিদিন একাধিক ট্রলার বোঝাই কাট যাচ্ছে বিভিন্ন ইটভাটা গুলোতে। তবে এসব গাছ কাটার সাথে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব এলাকায় গড়ে ওঠা প্রাকৃতিক বন উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও বনাঞ্চলের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু নির্বিচারে গাছ কাটার কারণে সেই প্রাকৃতিক সুরক্ষা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

পরিবেশবিদদের মতে, উপকূলীয় অঞ্চলের বনভূমি শুধু গাছপালার সমষ্টি নয়; এটি অসংখ্য প্রাণী ও পাখির নিরাপদ আবাসস্থল। বন উজাড় হলে প্রাণীদের আবাসস্থল নষ্ট হয়, খাদ্যশৃঙ্খলে পরিবর্তন আসে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয়। একই সঙ্গে মাটির ক্ষয়, নদীভাঙন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার সক্ষমতাও কমে যায়। এ বিষয়ে দশমিনা রেঞ্জ কর্মকর্তা জানান কিছুদিন আগে চরের গাছ কাটার ব্যাপারে খবর পেয় আমি সাথে সাথে সরেজমিনে গিয়ে অসাধু ব্যাক্তিদের ধাওয়া করেও ধরতে না পেরে গাছ কাটার কিছু সরঞ্জাম জব্দ করেছি,যা আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চর-হায়দার ও চর-আজমাইন পটুয়াখালী জেলার অন্তর ভুক্ত না হওয়ায় আমরা মামলা দিতে পারছি না। এগুলা ভোলা জেলার ভিতর। পরবর্তীতে হস্তান্তরে’র ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা উপরস্থ কর্মকর্তাদের বিষয়-টি জানিয়েছি, এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে। একাধিক চরে বনায়ন থাকায় ঝড় আর জলোচ্ছাস থেকে রক্ষা পাচ্ছে হাজার হাজার মানুষ ও গৃহপালিত পশু। সেই বনায়ন উজার করছে স্থানীয় অসাধু ব্যক্তি, আরিফ ও বাচ্চু বাহিনী, এমনটাই জানিয়েছেন স্থানীয় লোকজন। গত ৫/৬মাস ধরে প্রতিদিন ১২ থেকে ২০ জন মিলে এই বনের গাছ কাটার কাজ করছে। বনের গাছ কাটার কাজ করা শ্রমিকদের ১হাজার টাকা করে মজুরী দেয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বনের ভিতর ঢুকতেই নজরে আসে,ছরিয়ে ছিটিয়ে পড়ে থাকা কেটে ফেলে রাখা গাছের মুড়ি (টুকরো), ডালপালা গুলো। বন জুরেই কেটে ফেলে রাখা গাছ আর গাছের মুড়ি। যা দেখার পরে যে কেউ বুঝতে পারবে, কী ভাবে গাছ কেটে উজার করা হচ্ছে বন। নিরাপত্তার জন্য নাম না প্রকাশ করার স্বর্তে স্থানীয় লোকজন ৩/৪ জন ব্যাক্তিদের মুখে উঠে আসে জড়িতদের কথা। একই সাথে ভোলা-৩ আসনের এমমি স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর নাম ব্যাবহার করে, বাচ্চু ও আরিফ বাহিনী এমন অনৈতিক কর্মকান্ড করছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে পটুয়াখালী জেলার, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ম্যাপ অনুসারে চর হায়দার ও চর আজমাইন আমার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যে, কিন্তু রেঞ্জ অফিসার বলেন ভোলার মধ্যে, তাই এ বিষয়ে আমরা পদক্ষেপ নিতে পারি না, প্রশাসন তদন্ত করলে আমি তাদেরকে সার্বিক সহযোগীতা করব। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে বনভূমি দখল ও গাছ কাটার ঘটনায় স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের দাবি, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কারা গাছ কাটার নির্দেশ দিচ্ছে এবং কারা এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে, তা তদন্ত করে বের করতে হবে। স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি বা সংরক্ষিত বনভূমি ধ্বংস করার সুযোগ দেওয়া যায় না। বন উজাড়ের সঙ্গে জড়িতদের পরিচয় ও রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box