বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল

থ্যাংকসগিভিংডের ছুটিতে শক্তিশালী ঝড় ও একটানা বৃষ্টিতে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল। কোথাও কোথাও এর মধ্যেই বিপজ্জনক হারে চলছে তুষারপাত। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অবরুদ্ধ সড়ক। ব্যাহত বিমান চলাচল।
বৃহস্পতিবার থেকে ৪৪০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একাধিক বিমানবন্দরে বিলম্বিত ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। ঝড় ও উপকূলীয় বন্যার শঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে আজ শনিবার পর্যন্ত নিউ ইয়র্ক শহরে থ্যাংকসগিভিংয়ের দিবসের প্যারেড বাতিল করা হয়েছে। গত ১০০ বছরে এই প্রথম থ্যাংকসগিভিং দিবসের প্যারেড বাতিল হলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে।

ভারী বৃষ্টিতে উপকূলীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে মোট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি বিমান। অন্যদিকে, ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও। বিদ্যুত্ দপ্তর সূত্রে জানা গেছে, পেনসিলভেনিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক অন্ধকারে।

Facebook Comments Box