পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালুর উদ্যোগও নিয়েছে সরকার। এ ছাড়া আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন পাঠ্যবই চালু করছে। এবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের বই হাতে পাবে।

Facebook Comments Box