রুশ জ্বালানি তেল কেনায় বিশ্বে শীর্ষে সৌদি

জুন মাসে রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি করা ফুয়েল অয়েল এবং ভ্যাকুয়াম গ্যাস অয়েল (ভিজিও)-এর প্রধান গন্তব্য ছিল সৌদি আরব। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে জ্বালানির চাহিদা ও বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় দেশটিতে এসব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ী ও এলএএসইজির তথ্য থেকে জানা গেছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার তেলজাত পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো রাশিয়ার ফুয়েল অয়েল ও ভিজিও সরবরাহের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।

Facebook Comments Box