সরকারের ভালো কাজ সংবাদমাধ্যমে ঠিকভাবে তুলে ধরা হচ্ছে না

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অবশ্য আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন রিজভী। বিএনপি নেতারা আত্মগোপনে থাকা অবস্থাতেও তাদের বক্তব্য অনেক সাংবাদিক প্রকাশ করেছেন মন্তব্য করে তিনি বলেন, গণমাধ্যমেরই অনেক সাংবাদিক গত ফ্যাসিস্ট আমলে আমাদের সহায় থেকেছেন। ওই নিপীড়ন-নির্যাতনের মধ্যে, তখনও তারা আমাদের কথাগুলো বলেছেন। তারা এই চেষ্টা করেছেন।

তবে সংবাদমাধ্যমে ‘দোসররা ঘাপটি মেরে আছে’ অভিযোগ করে তিনি বলেন, ভেতরে ঘাপটি মেরে থাকা দোসররা কিন্তু বসে নেই। নানাভাবেই এই সরকারের ভালো কাজ ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, বেশি যাচ্ছে ভারতেঅস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, বেশি যাচ্ছে ভারতে
মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।

Facebook Comments Box