তিন ঘণ্টার আগুনে পুড়ল ট্যানারির গুদাম

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিষ থেকে জানানো হয়েছে। এর আগে দুপুর ২টার কিছু সময় আগে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পান। সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর একে এক বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। মোট ১২টি ইউনিট সেখানে কাজ করে।

Facebook Comments Box