দেশের মানুষ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :

ভোলার চরফ্যানে শীতার্তদের মাঝে চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার  দিনব্যাপী চরফ্যাসন উপজেলা সমিতি চরফ্যাসনে দক্ষিণ আইচা এলাকার কচ্ছপিয়া ও জাহানপুর আটকপাটে হতদরিদ্রদের মাঝে কম্বল দেয়া হয়েছে।এ সময় উপস্থিত শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকার সভাপতি,বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের এডভোকেট পারভেজ হোসেন,সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান রনভি,সহ সভাপতি অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, মো: মহিববুল্যাহ, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার সি.ও কামাল হোসেন , ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম, মো: রাসেল প্রমুখ ।

সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন মামুন বলেন, চরফ্যাসন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাসনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো, ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন আপনারা শুধু আমাদের দেশের জন্য ও আমাদের সমিতির সদস্যদের দোয়া করবেন। দেশ ও দেশের মানুষ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।

Facebook Comments Box