চাঁদাবাজির পথ প্রশস্ত করতে শহীদরা প্রাণ দেয়নি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪ এর শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াকের কবর জিয়ারাতের পরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।

Facebook Comments Box