নাদিম খাঁন চরফ্যাশন ভোলা প্রতিনিধি
চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। সভাপতিত্ব করেন জনাব আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
আরো উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সায়েদসহ অন্যান্য সংগঠনের নেতারা। ইফতারে প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box















