৩২২ বাসকে জরিমানা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১০টি ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ)। অভিযানে ৩২২টি বাসকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার টাকা ।

এছাড়া বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ২ জন গাড়ি চালককে কারাদন্ড প্রদান করা হয়েছে। একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে ১টি গাড়িকে ডাম্পিং ষ্টেশনে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিআরটিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা করা ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজি চালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিআরটিএ-র চেয়ারম্যান, নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট), সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box