হাম নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৭ জন

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ নিয়ে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এসময় হামে নিশ্চিত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৫ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে।

Facebook Comments Box