ছোট্ট বেলা থেকে ইচ্ছে থাকলেও পড়াশুনা ও পারিপার্শ্বিক কারণে নিজের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হয় নি। স্কুল কলেজে পড়াশুনার পাশাপাশি তিনি লিখতেন ও আবৃত্তি করতেন। নাম তার হাজেরা সুলতানা।
তার অসংখ্য স্বরচিত কবিতা রয়েছে। বর্তমানে তিনি গার্মেন্টস শিল্পে কর্মরত রয়েছেন। পাশাপাশি নিজেকে একজন আবৃত্তিকার হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।
তিনি চিত্রাসংগীত একাডেমি ও সপ্তসুর সংগীত নিকেতন খাজুরা বাজার যশোর এ আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তির্যক যশোরে নাট্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সময়ে আবৃত্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তিনি।
এখানেই শেষ নয় নিজের চমৎকার কণ্ঠশৈলী দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছেন এই আবৃত্তি শিল্পী। তার কন্ঠে বিভিন্ন কবিতা আবৃত্তি youtube সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
হাজেরা সুলতানার জন্ম বেড়ে ওঠা যশোর জেলার বাঘারপাড়া উপজেলা জেলায়। পারিবার অনটনের কারণে গার্মেন্টসে চাকুরি করতে হয় তাকে। কিন্তু তার প্রতিভা তাকে থেমে থাকতে দেয়নি কবিতা আবৃত্তির মাধ্যমে ইতিমধ্যে তিনি লাখো মানুষের মন জয় করেছেন।
জানতে চাইলে তিনি বলেন,আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ক্রিয়েটিভ কিছু করার, কবিতা আবৃত্তি ও আমার কাছে অত্যন্ত পছন্দের, তাই বর্তমানে কবিতা আবৃত্তি করছি। সবার ভালোবাসা পেয়েছি। কবিতা আবৃত্তির মাধ্যমে অনেক দূর যেতে চাই।
















