রিয়াজ হাসনাইন, জবি
২২ টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো গুচ্ছ ভর্তি শুরু হবে ৩০ জুলাই ‘এ’ ইউনিটের পরিক্ষার মধ্য দিয়ে।
বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে শনিবার। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরিক্ষা।
গুচ্ছ ভর্তিচ্ছ যেসব শিক্ষার্থীরা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন। তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসহ ৯ টি কেন্দ্রে সাজানো হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাকায় কেন্দ্র হিসেবে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা কৃষি বিশ্বিবদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভবন -১, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভবন -২, গভর্মেন্ট কলেজ অব আপ্লাইড হিউম্যান সাইন্স, ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় প্রতিটি মেডিক্যাল টিমকে প্রস্তুত থাকতে বলেন জবি ভিসি । পরীক্ষায় নিরাপত্তার কাজে অসংখ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়। শিক্ষার্থীরা যেন যানযটে না পড়ে, সেজন্য ঢাকা মেট্রিপলিটন পুলিশকে চিঠি দিয়েছে জবি ভিসি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির আহবায়ক, অধ্যাপক ড.মোঃ ইমদাদুল হক বলেন।ইতিমধ্যেই পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪ টি।
১৩ আগস্ট হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং ২০ আগস্ট হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা।















