রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে চেয়ারে বসা অবস্থায় হোলগার কাউসম্যান (৫৫) নামে এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ।

রোববার রাত সোয়া ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউসম্যানকে নিয়ে আসা পুলিশ কনস্টেবল সুজন কুমার সরকার জানান, ওই ব্যক্তি ট্যুরিস্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করতেন। আমরা খবর পেয়ে ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box