নাদিম হোসেন খানঁ,(চরফ্যাশন-ভোলা)
দেশব্যাপী এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে চরফ্যাশন উপজেলার ১৯টি ইউনিয়নে কেউ টিকা নিতে চাইলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে প্রথম ডোজ টিকা নিতে পারবেন বলে জানিয়েছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোভন বসাক ।
তাছাড়া মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে বলে জানানো হয়। এরপর তাদেরকে একটি টিকা কার্ড প্রদান করা হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ২৬ তারিখে ১ কোটি ডোজ টিকা দেয়া হবে। এর মধ্যেই সকলকে টিকার প্রথম ডোজ নিতে হবে। ২৬ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকার ওপর গুরুত্ব বেশি দেয়া হবে। পরবর্তী সময়ে ২য় ও বুস্টার ডোজ গুরুত্ব পাবে।
তিনি আরও জানান,২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের ওপর গুরুত্ব কম দেয়া হলেও পরবর্তী সময়ে এর স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে সীমিত পরিসরে। কেননা তখন অনেক মানুষকে দ্বিতীয় ও তৃতীয় ডোজের টিকা প্রদান করতে হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রুহুল সাহেব সাক্ষরিত চিঠিতে টিম চিলেকোঠা অংশগ্রহন সদস্য বৃন্দদের মোবিলাইজেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ শোভন বসাক সাহেবের সাথে আলাপ করলে জানান,যেহেতু চরফ্যাশন হাসপাতালটিতে প্রয়োজন তুলনায় জনবল নেই,সকল ইউনিয়নে একই দিনে কার্যক্রমে অনেক জনবল প্রয়োজন,তাই এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ থাকে যে, করোনা প্রথম আবির্ভাব পর থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ । সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি,মাস্ক বিতরণ, ঘুর্নিঝড়, সাইক্লোন,দুর্যোগ মোকাবেলায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া, করোনা টিকা কর্মসূচিতে সহযোগিতা করা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, রক্তদানের কার্যক্রম সহ অনেক স্বেচ্ছাসেবী মুলক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন কারী সংগঠন “টিম চিলেকোঠা” ।
উপদেষ্ঠা মন্জুরুল আলম সায়েম, ইউছুফ হোসাইন ইমন এবং সভাপতি নাদিম হোসেন খান জানান, চরফ্যাশনে প্রতিটি ইউনিয়নে আমাদের স্বেচছাসেবক সদস্য আছে , সংগঠনটির কোন প্রকার ফান্ড বা ডোনার নেই সকল সদস্য নিজেদের খরচে চলে এবং স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে আছে বলেই চরফ্যাশনে ভালবাসার মাঝে স্থান করে নিয়েছে
















