চরফ্যাশনে টিকা প্রদান কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করছে টিম চিলেকোঠা

নাদিম হোসেন খান, চরফ্যাশন

চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন “টিম চিলেকোঠার” নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের করোনা টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করছে সংগঠনটি। উপজেলার এওয়াজপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতন মুলক কাজে অংশগ্রহণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

করোনা প্রথম আবর্ভিাবের পর থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ । সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি,মাস্ক বিতরণ, ঘুর্নিঝড়, সাইক্লোন,দুর্যোগ মোকাবেলায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া, করোনা টিকা কর্মসূচিতে সহযোগিতা করা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, রক্তদানের কার্যক্রম সহ অনেক স্বেচ্ছাসেবী মুলক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন কারী সংগঠন “টিম চিলেকোঠা” ।

এওয়াজপুর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদ হেলালি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এওয়াজপুর ইউনিয়ন টিম চিলেকোঠার সভাপতি সোহানুর রহমান সোহেল এবং সাধারন সম্পাদক মেহেদী হাসান এর প্রশংসা করেন।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box