আড়াইহাজারে চাঁদা তুলতে বাধা এবং মাদকদ্রব্য বিক্রয়ে প্রতিবাদ করায় সোহেল মিয়া(৪৪) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা। বৃহস্পতিবার বিকাল বিকাল সাড়ে ৩ টায় ,কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত ইউপি সদস্য সোহেল এর ছোট ভাই শাহীন সরকার জানিয়েছেন, তার ভাইয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাস মধ্যারচর গ্রামের জসিম উদ্দিন জসু(৩১) ,সজীব(২৫) জনি (৩২) ও সাইফুল (২৯) কে ধাওয়া দিয়েছে গ্রামেবাসী।
তিনি আরও জানান, আমার ভাই ৬নং ওয়ার্ড ঝাউকান্দির বর্তমান মেম্বার। এলাকার মানুষের শান্তি নিশ্চিত করতে চাদাঁবাজ ও মাদককারবারিদের বিরোদ্ধে শুরু থেকেই প্রতিবাদ করে আসছেন । ঝাউকান্দি,মধ্যারচর গ্রামের প্রবাসীরা দেশে আসলে তাদের কাছ থেকে চাদাঁ চায় চাদাঁবাজরা। গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকেও চাদাঁ দাবি করে তারা।বিভিন্ন এলাকা থেকে আগত যুবতী নারী ও কিশোর মেয়ে রা মধ্যারচর ঘাট এ নদী পারাপার করার সময় ইভটিজিং করে থাকে এমনকি তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও রয়েছে। কিছুদিন আগে জসিম উদ্দিন জসু ও জনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র(রিহ্যাব) থেকে বের হয়েও তাদের নেশা গ্রহন কমেনি তারা আরও বেপরোয়া হয়ে গেছে। নেশার টাকা জোগানের জন্য ঝাউকান্দী গ্রামের আলাউদ্দিন এর দোকান থেকে ডিজেল তেল এর ড্রাম ডাকাতি করে নিয়ে যায়।
তাদের এই কাজে বাধা দেওয়ায় আমার ভাইকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। যার ফলে, বৃহস্পতিবার বিকালে আড়াইহাজার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসার সময় অনাকাঙ্খিত হামলা করে চাদাবাজরা। মাথায় ও পিঠে রড দিয়ে এলোপাথাড়ি বারি শুরু করে তারা। তিনি অজ্ঞান হয়ে গেলে তার সাথে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা জানায়, চাঁদাবাজরা এলাকায় জসু বাহিনী নামে পরিচিত, তারা এলাকায় মাদকদ্রব্য বিক্রির পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে চাঁদা তুলে। তাদের ভয়ে আতংকিত এলাকাবসী। তাদের নামে আড়াই হাজার থানায় হত্যা মামলা সহ চাঁদাবাজি একাধিক মামলা রয়েছে।
অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু মোবাইল বন্ধ পাওয়া গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, এই ঘটনার সুত্রপাত হয়েছিল কিছুদিন আগে। তবে আহতের পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














