নাদিম হোসেন খাঁন
জনপ্রিয় টিভি অভিনেতা হোসাইন নীরব, সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছেন । বহু সিঙ্গেল এবং ধারাবাহিক নাটকে জনপ্রিয় নায়িকাদের বিপরীতে অভিনয় করে যাচ্ছেন তিনি।
আসছে ঈদুল ফিতরে নাটক “দেখার ভুল” নীরবের বিপরীতে সুস্মি চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সিনহা, গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় আল হারুন । এই নির্মাতা জানান, নীরব এবং সুস্মি ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের জুনিয়র সিনিয়র ফ্রেন্ড। নীরব একদিন সুস্মি বাসার সামনে দিয়ে যাবার সময় রিক্সায় তার পরনের প্যান্ট ছিড়ে যায়,সেই ছেড়া প্যান্ট নিয়ে সুস্মির বাসায় নীরব যেতে হয় সেলাইয়ের জন্য, যেহেতু পথিমধ্যে অন্য উপায় ছিলনা, সুস্মি প্যান্ট ছেলাই করার সময় টুকু নীরবের তোয়ালে পড়ে থাকতে হয়, এদিকে সুস্মি সাথে বিয়ে ঠিক হওয়া মামুন লোক পাঠায় বাসায় দেখাশুনা জন্য সেই লোক বাসায় যেয়ে দেখে নীরব তোয়ালে পড়ে অপ্রস্তত অবস্থায়,এতেই মামুনের সন্দেহ জন্ম নেয় এর রেস ধরে গল্পটি হাসি আনন্দ ইমোশন জন্ম দেয়, গল্পটি দর্শকের ভালো লাগবে আশা করেন।
নীরব বর্তমানে ব্যস্থ সময় নিয়ে শুটিং করছেন এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় ধারাবাহিক নাটক “অল ইন ওয়ান” এবং ঈদে আরো নাটক আসছে সিঙ্গল নাটক আল্ট্রা মর্ডান বউ,দুবাই যামু, এক্স যখন প্রতিবেশী,লায়লা,সহ আরো অনেক ।
নীরব জানান,দেখার ভূল পারিবাহিক গল্পটি ভক্তদের বিনোদনের কোন কমতি না হয় এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন,
নাটকটি এস এম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এস এম মাল্টিমিডিয়ার কাজ করে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে, একটা ব্যতিক্রম গল্প দর্শকদের উপহার দিচ্ছি যেখানে আমাদের সমাজে এমন কিছু ঘটনা মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে। ভবিষৎতে এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় দর্শকদের চাহিদা ধরন অনুযায়ী নাটকে অভিনয়ের সুযোগ হলে আরো নাটকে দেখতে পাবেন ।















