এক মোটরসাইকেলে তিন বন্ধু, ট্রাকচাপায় দুজনের মৃত্যু

মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও এক বন্ধু।

নিহতরা হলো- সরাইল উপজেলার শাহজাদাপুরের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৬)। আহত হয়েছে একই এলাকার সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেলে করে মাধবপুর থেকে তিন বন্ধু ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box