চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে জনপ্রিয় গ্রাম্য প্রাণি চিকিৎসক সুলতান আহমদের উপর হামলা করেছে তার সালা কবির পাটোয়ারী, কামাল পাটোয়ারী ও জিয়াউর রহমানগং।
হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রাণি চিকিৎসক সুলতান আহমদের ছেলে মোঃ ইব্রাহিম বাদী হয়ে শশিভূষণ থানায় অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শশিভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা গ্রাম্য প্রাণি চিকিৎসক সুলতান আহমদ একই এলাকার বাসিন্দা তার আপন সালা কবির পাটোয়ারীগংদের কাছ থেকে ১১ গন্ডা জমি ১ বছর চুক্তিতে ১৪ হাজার টাকার বিনিময়ে লগ্নি রাখেন।
গতকাল ১১ জুলাই বেলা ১১টার সময় লগ্নিকৃত জমিতে চাষাবাদ করতে গেলে বিবাদী কবির পাটোয়ারীসহ অপরিচিত কতিপয় বিবাদীরা বেআইনি ভাবে লাঠি সোঠা লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বাদীর জমিতে প্রবেশ করে চাষাবাদে বাঁধা প্রদান করে। বাদীর পিতা লগ্নি রাখা টাকা ফেরত চাইলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি বুকে, পিঠে, হাতে ও রানে আঘাত করে জখম করেন। স্হানীয়রা মারাত্মক জখম প্রাণি চিকিৎসক সুলতান আহমদকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এদিকে হামলার সাথে জড়িতদের বিচার দাবি করে শশিভূষণ থানায় অভিযোগ দিয়েছেন আহত চিকিৎসক সুলতান আহমদের ছেলে মোঃ ইব্রাহিম।
এবিষয়ে বিবাদী জিয়াউর রহমান পাটোয়ারীর বক্তব্য নিতে তার সেলফোনে ফোন দিলে রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া যায়নি। সচেতন মহল গ্রাম্য প্রাণি চিকিৎসক সুলতান আহমদের উপর হামলার সাথে জড়িতদের বিচার দাবি করছেন।
















