নাদিম হোসেন খাঁন (ভোলা) চরফ্যাশন :
ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার নদী ভাঙ্গনে বাঁধ মেরামত কাজ করতে গিয়ে বালু ভর্তি জিও ব্যাগের রশিতে পেচিয়ে উত্তাল মেঘনায় পরে শাহীন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।মঙ্গলবার দুপুর ২টায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শাহীন আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের বড় ছেলে। বিকাল থেকে ফায়ার ফায়ারের সার্ভিসের ডুবরীদল নিখোঁজ শাহিনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Facebook Comments Box














