চরফ্যাশনে সুষ্ঠভাবে সম্পন্ন হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা

নাদিম হোসেন খাঁন (ভোলা) চরফ্যাশন

সারাদেশের ন্যায় চরফ্যাশনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে শেষ হয়েছে দুপুর ১ টায়। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আজ শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

গেল কয়েক বছর পরীক্ষার সময় সূচী ও নম্বর পরিবর্তন হলেও এবছরই প্রথম তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ২ ঘণ্টা ৪০ মিনিটে ১০০ নম্বর। এছাড়া ত্বত্তীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে ও ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে শেষ হবে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিগত কয়েক মাস পর হলেও এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় এবার পূণ নম্বরে পরীক্ষা দিতে পেরে খুব আনন্দিত পরীক্ষার্থীরা।

চরফ্যাসন কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, সকাল ১০ টায় পরীক্ষা শুরু করায় পড়ার সুযোগ সহ যথাসময়ে আসন গ্রহন করে ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে তারা। আবার কেউ বলছে, এবছর ৩ ঘন্টায় ৭টি সৃজনশীল পরীক্ষা প্রচলিত হওয়ায় খুব ভালো করে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

অন্যদিকে অভিভাবকরা বলছে, দেরিতে হলেও অবশেষে সন্তানরা পরীক্ষা দিতে পারছে এবং ৩ ঘন্টায় ১০০ নম্বরের পরিক্ষা হওয়ায় এতে খুব খুশি। এছাড়াও আজকের প্রথম দিনের পরীক্ষাও ভালো হয়েছে।

Facebook Comments Box