চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা তামিমের লাশ উদ্ধার

নাদিম হোসেন খাঁন (ভোলা) চরফ্যাশন

পদ্মাসেতু উদ্বোধন পরবর্তী ফেরার পথে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জাজীরা চিডার চরে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আরাফি তামিমের লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক আশিব উপজেলা ছাত্রলীগের একটি টিম তামিমের লাশের সনাক্ত করেন ।তামিম চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজির উদ্দিন এর একমাত্র ছেলে।

এরআগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসে ছাত্রলীগ নেতা আল আরাফি তামিম ট্রলার ডুবিতে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মানুন আহত হয়ে শ্রীনগর ষোলগর সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ রয়েছেন।

Facebook Comments Box