চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল নির্বাচিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর ও জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুন:রায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল,আবু সিদ্দিক অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন, মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা। সন্ধ্যা ৭টা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে মিলনমেলার আবহ সৃষ্টি হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

Facebook Comments Box