ঢাবির শিক্ষার্থী জবিতে গুচ্ছের প্রক্সি দিতে এসে আটক

রিয়াজ হাসনাইন, জবি প্রতিনিধি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ (বি ইউনিট) এর ভর্তি পরীক্ষায় শেহজান মাহফুজ নামের এক শিক্ষার্থীর প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আবির নামের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আটক হয়।
আজ ১৩ আগস্ট শনিবার দুপুর সোয়া একটায় ঘটনাটি ঘটে।

গুচ্ছ পরীক্ষায় সময় সন্দেহজনক মনে করায়, পরীক্ষা শেষে তাকে আটকে জবানবন্দি নেওয়া হয়। সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। কেন প্রক্সি দিতে এসেছিল, কত টাকার বিনিময়ে এসেছিল, তার সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। তবে পরীক্ষা শেষে ২৬ লক্ষ টাকা তার একাউন্টে ঢুকে মেসেজ চেক করে বিষয়টি নিশ্চিত হয়।

জবির প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল বলেন, আইডি কার্ডের ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় আবির নামে ঢাবির ওই সাবেক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে আমরা তাকে পুলিশের হাতে হস্তান্তর করি।

পুলিশ জানায়,যে বা যারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত, তদন্ত করে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।যার প্রক্সি দিতে প্রতারক কেন্দ্রে এসেছিল তাকেও আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box