তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে। যুবলীগ উন্নত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশে এগিয়ে যাচ্ছে যাবে। যারা উন্নয়ন না দেখে আওয়ামী লীগের সমালোচনা করেন তাদের কিছুই বলার নেই।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, উন্নত সুযোগ সুবিধা ভোগ করেও একটি শ্রেণি উন্নয়ন অস্বীকার করছে। যে দলের নেতা খুন ও অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত সেই দলের মুখে সমালোচনা শোভা পায় না।
Facebook Comments Box















