নেত্রকোনার মোহনগঞ্জে আনিকা জাহান স্বর্ণা (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্বর্ণা ওই উপজেলার শেহড়াতলী গ্রামের বাবুল মিঞার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বড়কাশিয়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নাজিমুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় স্বর্ণার। তবে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে কলহ চলছিল। এরই একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্বর্ণাকে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
Facebook Comments Box















