বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিসিএস ক্যাডার এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বুধবার গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম সরকার (২৯ তম ব্যাচ প্রশাসন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনিয়া আফরোজা (৩২ তম ব্যাচ কৃষি)।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি : নিঝুম কাইয়ুম তালুকদার (৩০ তম ব্যাচ কৃষি) ও সৌতম শীল রাজেশ (৩১ তম ব্যাচ কৃষি), যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সোহাগ (৩৪ তম ব্যাচ কৃষি), সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুল ইসলাম।(৩২ তম ব্যাচ কৃষি), সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন (৩৫ তম ব্যাচ কৃষি), কোষাধ্যক্ষ ওমর ফারুক (৩৬ তম ব্যাচ কৃষি), দপ্তর সম্পাদক আসলাম হোসেন শেখ (৩৪ তম ব্যাচ মৎস্য), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন (৩৫ তম ব্যাচ কৃষি), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর নবী দেওয়ান ( ৩৫ তম ব্যাচ কৃষি), কার্যনির্বাহী সদস্য মো.মহিউদ্দিন (৩১ তম ব্যাচ কৃষি) ও রাহাত হাসনাত (৩১ তম ব্যাচ তথ্য)। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানিয়েছেন নব-নির্বাচিত নেতারা।














