নার্গিস আক্তার
বাংলাদেশের শুকতারা শেখ নাদীয়া রহমান সিলভিয়া নিজ মেধায় আলোকিত করেছে বিশ্ব বরেণ্য মানুষকে, জাগ্রত করেছে বিবেকের আসন। তার অর্জন আর গৌরবের স্বীকৃতি গোটা দেশকে করেছে মহমান্বিত। ইচ্ছা শক্তি, কঠিন অধ্যাবসায় আর বুক ভরা আত্নবিশ্বাস কে পুঁজি করে বাংলার পতাকাকে আরও একবার উড়িয়েছে বিশ্ব বিবেকের দরবারে।
খুলনার দিঘলিয়ার মেয়ে তথা সারা বাংলাদেশের গর্ব শেখ নাদীয়া রহমান সিলভিয়া অতীতের সকল রেকর্ড ভেঙে ইস্টার্ন মিশিগান ইউনির্ভাসিটির ( স্কলারশীপ সহ) ২১টি এওয়ার্ড নিয়ে মুখ উজ্জ্বল করলেন বাংলাদেশের এবং তার গর্বিত পিতা মেধাবী ও বর্ষিয়ান সাবেক সেনা কর্মকর্তা ও সামাজিক আন্দোলনের অগ্রসর নেতা, দিঘলিয়া উপজেলা সমিতি ঢাকা এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর ( অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান ও তার মা আফরোজা বেগম হ্যাপীর।
তার মেধাবী, প্রজ্ঞাবান ও মননশীল পারফরম্যান্সের কারনে উক্ত বিশ্ববিদ্যালয়ের ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে ” বেস্ট স্টুডেন্ট ” হিসাবে ৫ মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়া হয় – যা গোটা বাঙালী জাতীর জন্য গৌরবের, অহংকারের।
আমরা কৃতজ্ঞ তোমার শাণিত মেধার কাছে, অভিনন্দন ও আন্তরিক শুভকামনা তোমার জন্য, তোমার আগামীর চলার পথ আলোকিত ও মসৃণ হউক।
















