চরফ্যাশন মনপুরা(ভোলা-৪) আসন:
বিএনপির মনোনিত প্রার্থী নয়নকে ব্যবসায়ীদের সংর্বধনা

নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন

ভোলা-৪ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে চরফ্যাসন বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে চরফ্যাসন সদরের চাল পট্টি রোডে বর্ণাঢ্য আয়োজনে তাকে সংর্বধনা দিয়ে বরন করে নেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সকল নেতাকর্মীদের উদ্যেশে বলেন ,সকল বিভেদ ভুলে আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নধারা অব্যহত রাখার আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনুজুর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব জাহিদুুল ইসলাম রাসেল প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক ব্যবসায়ী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box