বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট আরো তীব্র হচ্ছে

বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট আরো তীব্র হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, বিনা প্রয়োজনে কর্পোরেশনের বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সকল বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গাবতলী কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, বিশ্বজুরে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে যে নির্দেশনা দিয়েছেন আমাদের সবাইকে সেই নির্দেশনা মেনে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। ডিএনসিসিতে আমার কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষেই কর্মকর্তারা রুমে প্রবেশের পূর্বে সকল বাতি, পাখা, এসি বন্ধ রাখতে হবে। কক্ষে প্রবেশের পরে প্রয়োজন অনুসারে সেগুলো চালু করবে। তবে এসির তাপমাত্রা কোনভাবেই ২৫ এর নিচে রাখা যাবে না।

বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। দয়া করে কেউ অফিস ও বাসা বাড়িতে বিদ্যুতের অপচয় করবেন না।

কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজারটি ঢাকার প্রান্তে স্তানান্তরের যৌক্তিকতা তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পাইকারী কাঁচাবাজার গুলোকে শহরের প্রান্তে নিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বাজারে আসা পণ্যবাহী গাড়িগুলো শহরে প্রবেশ না করলে যানজট অনেকাংশেই কমে যাবে এবং পাশাপাশি দ্রব্যমূল্যও হ্রাস পাবে। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা।

Facebook Comments Box