আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে একজন হেড মাঝিসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, ৪নং ক্যাম্পে কথিত আরকান সালভেশন আর্মির (আরসা) দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নেওয়া হয়েছে।
Facebook Comments Box













