সমুদ্র থেকে জ্বালানি উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ

এনডিপির সেমিনারে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানিতে আমদানি নির্ভরতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্বের অনেক দেশ সমুদ্র থেকে জ্বালানি উৎপাদন করলেও এই জায়গায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপির একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি ক্রয় করতেই সরকারের খরচ হয়েছে ২ বিলিয়ন ডলার। তাই বর্তমান সরকার জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে প্রাথমিক পর্যায়ে সোলার প্যানেলের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

গ্রামীণ পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সোলার প্যানেল স্থাপন হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এসময় তৃণমূল পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিও সংস্থাগুলোকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box