সামিয়া আক্তার মিম নামের এক মেয়ে গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার বষয় ১৭। গত ১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কামারপাড়া, গুলগুলার মোড় নিজবাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয় সামিয়া। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। মেয়ে বাড়ি না ফেরায় ইতিমধ্যেই তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ করেন সামিয়ার পিতা শমশের আলী।
সামিয়ার চাচা তৈয়ব আলী দিপু বুধবার জানান, ১ জুলাই সন্ধ্যায় কাউকে কিছু না বলেই মোবাইল বন্ধ করে বাসা থেকে সামিয়া বের হয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাচ্ছি না। বর্তমানে সামিয়া কোথায় কিভাবে আছে তাও জানিনা।
তিনি বলেন, সামিয়ার সাথে কারো কোন ধরনের প্রেম গঠিত সম্পর্ক আছে কি না তাও আমরা অবগত নই। ফলে সামিয়াকে না পেয়ে আমরা পরিবারের লোকজন খুবই চিন্তিত হয়ে পড়ছি। সামিয়াকে বের করতে তুরাগ থানা পুলিশও কাজ করছে বলেও জানান তিনি। তার কেউ সন্ধান পেলে ০১৯২৭৫৯৯৭২২, ০১৯১৪৭৩৩৬৩৩ এ নাম্বারে যোগাযোগ করছে পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।
















