কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে

কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এতে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিতহবে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার এন্ড এক্সিবিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক উল্লেখ করে মন্ত্রী তিনি আরও বলেন, কৃষি হলো আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত। কৃষি যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে। কৃষি যান্ত্রকীকরণও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকে আমাদের যে উন্নয়ন তাতে কৃষির অবদান অনেক বেশি। দেশের সংকটকালীন অবস্থায়জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারনেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। স্মার্টবাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচিবাস্তবায়িত হচ্ছে। ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় একটি সেমিনারে মূল প্রবন্ধউপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃমঞ্জুরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ওসমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়াএর মহাপরিচালক খলিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিমরা ট্রেড লিমিটেড এন্ড এক্সিবিশনের প্রধান নির্বাহী কাজীসানোয়ার উদ্দিন।

Facebook Comments Box