রাজধানীর রামপুরায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ৯টায় বেটার লাইফ হাসপাতালের সামনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
Facebook Comments Box
















