আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন গতিশীল থাকবে

এম.আবু সিদ্দিক, (ভোলা) চরফ্যাশন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন,আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আরও গতিশীল থাকবে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক উন্নত দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন হয়।বাংলাদেশে অবিস্মরণীয় উন্নয়নে বিশ্বে বিস্ময়।

বুধবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট নীলিমা জ্যাকব কলেজ মাঠে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেন।

তিনি বলেন,ছাত্রলীগের আলোকপথ বঙ্গবন্ধুর আদর্শ।শিক্ষা,শান্তি, প্রগতি মুলনীতিকে বুকে ধারন করে ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ আরও শক্তিশালী হয়ে রাজপথে সোচ্চার থাকতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহি এই সংগঠন সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে।

ছাত্র সমাবেশে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আ’লীগের সহ সভাপতি কায়সার আহমেদ দুলাল,আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ হোসেন চেয়ারম্যান,জামাল উদ্দিন মহাজন, সাংগঠসিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ,অধ্যক্ষ আহম্মদ উল্লাহ,পৌর আ’লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগ, সম্পাদক এনামুল আহসান আশিফ,দুলারহাট থানা ছাত্রলীগ সভাপতি নাজিউর রহমান মন্জু,সম্পাদক রাকিবুল ইসলাম,নীলিমা জ্যাকব কলেজের সম্পাদক কাওসার আহমেদ তারেক প্রমুখ।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box