চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে দোকানে আগুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ইটভাটার ঝুপড়ি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জয়নাল, নুরউদ্দিন ও কাশেম গংদের বিরুদ্ধে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দক্ষিণ চর-মঙ্গল ৯নম্বর ওয়ার্ডের রিফাত ব্রিকসে এঘটনা ঘটে।

সোমবার সকালে এএসপি চরফ্যাশন (সার্কেল) মেহেদী হাসান ও শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনাস্থল দক্ষিণ চর মঙ্গল রিফাত ব্রিকসটি পরিদর্শন করেছেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলম জানান, গভীর রাতে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দশ মিনিট আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে তেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি প্রাথমিকভাবে ধরনা করা হয় আনুমানিক ১০হাজার টাকার মালামাল পুড়ে যায়।

সুমন জানান,রিফাত ব্রিকস নামের এই ইটভাটাটি ২০১৬ইং সনে মেসার্স এফ এন ব্রিকস নামে প্রতিষ্ঠা করে পরিচালনায় করতেন। পরে বিগত সরকারের আমলে সুমন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আওয়ামী লীগের অপশক্তির বলয়ে এফএন ব্রিকসটি অভিযুক্ত জয়নাল গংরা জোরপূর্বক দখলে নিয়ে নাম পরিবর্তন করে মেসার্স রিফাত ব্রিকস নামে নাম করন করে পরিচালনা করে আসছেন অভিযুক্তরা।

গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সুমনগংরা ইটভাটাটি পুনরায় দখল নিতে আসলে জয়নাল গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এতে দু’পক্ষে একাধিক মামলা মোকদ্দমাসহ একাধিক শালিস সমোঝোতায় বসা বসি করেও কোন সুরাহা হয়নি। পরে আমাদেরকে ফাঁসাতে প্রতিপক্ষ জয়নাল গংরা গতকাল রোববার গভীর রাতে একটি ঝুপড়ি চায়ের দোকানে আগুন দেয়।এছাড়াও আমার বসত ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট করে নিয়েছেন অভিযুক্তরা।

অভিযুক্ত জয়নাল জানান, গত কয়েক বছর ধরে জমি ক্রয় করে রিফাত ব্রিকস নামের ইট ভাটাটি পরিচালনা করে আসছি কিন্তু সুমন গংরা দেশের পট পরিবর্তনের পর ইটভাটাটি তাদের দাবি করে মামলা মোকদ্দমা দিয়ে আমাদের হয়রানি করে আসছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বলেন, দুপক্ষের জমিজমার বিরোধ চলমান আছে। তদন্ত চলমান রয়েছে

Facebook Comments Box