ভোলার মনপুরায় বিএনপি অফিসে হামলা ভাংচুর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বিএনপি অফিসে হামলা ভাংচুর ও লুটপাট করেছে বিএনপির প্রতিপক্ষগ্রুপে যুক্ত আওয়ামী সন্ত্রাসীরা। রবিবার (২০জানুয়ারি) দুপুরে সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন মনপুরা উপজেলা বিএনপি নেতা ইয়াসিন।

তিনি জানান, সাকুচিয়া ইউনিয়নের আলম নগর বিএনপির পার্টি অফিসে এসে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা মারধর করে প্রতিপক্ষ নুরুল ইসলাম নয়ন গ্রুপের সন্ত্রাসী ক্যাডার রহিমের নেতৃত্বে অন্তত ৩০থেকে ৪০জনের একটি গ্রুপ। এসময় হামলাকারীরা বগি দা’ রামদা, চাপাতি, সাইনিস কুরাল ও লাঠিসোঁটা এবং রড টেটা ব্যবহার করে। এ ঘটনায় নাজিম উদ্দিন আলম গ্রুপের অন্তত ২৫জন আহত হলেও গুরুতর ৮জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,ইয়াসিন (৬০) মাকসুদ (৩৫) মামুন (৩০) সাগর (২৩) শামিম (২৭) ও হেলাল (৪২) নুরু (৪৯) রাকিব (২০) সহ আরও অনেকে। বিএনপি নেতা ইয়াসিন আরও বলেন,হামলাকারীরা এসময় বিএনপি অফিসে ভাংচুর ও লুটপাট করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিগুলো ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়। ইতিপূর্বেও একাধিকবার অফিসে তালা ঝুলিয়েছে এই গ্রুপটি। তারা বলছে এখানে নাজিম উদ্দীন আলমের কোনো অফিস থাকবে না। ঘটনার দিন আমরা ৮/১০জন নেতাকর্মীরা সকালে বিএনপির অফিস খুলতে গেলে পূর্বপরিকল্পিতভাবে নুরুল ইসলাম নয়ন গ্রুপের নেতা রহিম মেম্বার, সালাউদ্দিন সুকানি,রাসেল সুকানি,সাদ্দাম,করিম,মনির, নাসির,কামাল, ইব্রাহিম সুকানি,কিরোনসহ ৩০থেকে ৪০জনের একটি আওয়ামী সন্ত্রাসী গ্রুপ বিএনপি নেতা নয়ন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অতর্কীত হামলা চালিয়ে আমাদের আহত করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে এবং ঘটনাস্থল পরিদর্শন ক করা হয়েছে বলেও জানান মনপুরা থানার ওসি আহসান কবির

Facebook Comments Box