জিলাপি খেতে চাওয়ায় প্রতিবন্ধীকে ঝলসে দিল দোকানি

বাড়ির পাশের বাজারের মিষ্টির দোকানের সামনে এক টুকরো জিলাপি খাওয়ার আশায় দাঁড়িয়ে ছিল বুদ্ধি প্রতিবন্ধী সূর্য্য সরকার(১৪)।টাকা কম থাকায় দোকানি জিলাপি না দিয়ে উল্টো গরম তেল ছুঁড়ে মেরে ঝলসে দিয়েছে ছেলেটির শরীর। মুখে বুকে বড় বড় ক্ষতের যন্ত্রণা নিয়ে এখন বিছানায় কাতরাচ্ছে সে।বিগত ১৩ই জানুয়ারি দুপুরে ঘৃণ্য ও ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের যাত্রাবাড়ী বাজারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে এনিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এই ঘটনার।

সূর্য্যের বাবা প্রান্তিক কৃষক নিরঞ্জন সরকার জানান,তার ছেলেটি সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত বুদ্ধি প্রতিবন্ধী,সে বাজারের শাহর আলীর দোকানে ৫টাকার জিলাপি কিনতে যায়, ৫টাকার জিলাপি বিক্রি করেনা বলার পরও তার ছেলে দাঁড়িয়ে থাকায় রাগে গাঁয়ে গরম তেল ছুঁড়ে মারে দোকানের কর্মচারি। অসহায় ও দরিদ্র হওয়ায় থানায় কোন অভিযোগ দায়ের করেন নি তিনি।তবে কান্নাজড়িত কন্ঠে এই ঘটনার কঠিন বিচার দাবি করেছেন তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হাসান জানান, এ রকম কোন অভিযোগ এখনো আসেনি আমাদের কাছে,তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box