ভোলা ৪ আসন:
জামায়াত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোস্তফা কামাল

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন

ভোলা ৪ ( চরফ্যাশন- মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।

আজ ২৫ ডিসেম্বর সকাল ১০:০০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদা বাজ ও দখল মুক্ত বাংলাদেশ গড়বে।

বেকার সমস্যা সমাধানসহ চরফ্যাশন উপজেলাকে আধুনিক পর্যটন নগরী ও মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করা হবে তার মুল লক্ষ।

৮ জোটের প্রসঙ্গে তিনি বলেন জোট যাকে মনোনয়ন দেবে তিনি তার সাথেই কাজ করবেন। তবে তিনি তার আসনে জোটের পক্ষ থেকে মনোনয়নের শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।

এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরিফ হোসাইন জামায়াত নেতা এডভোকেট তরিকুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box