কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, প্রতিহত করলো যুক্তরাষ্ট্র

কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের লক্ষ্য করে ছড়া দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

সেন্টকম জানায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৩টার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে হামলাটি তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনও মার্কিন সেনার ক্ষতি হয়নি।

এর আগে, ইরানের গোরুক ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবির পর তেহরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেই ওই সময় বলেছিলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করা অঞ্চলের যেকোনও ‘ঘাঁটি ও সম্পদের’ ওপর প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।

Facebook Comments Box