ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ৫৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বিআরইসি। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।
এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
তারও আগে গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা ধার্য করেছিল সংস্থাটি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বাড়ানো হয়।
Facebook Comments Box
















