চরফ্যাশন সরকারি হাসপাতালে ডাক্তারের শুন্যতায় রোগীর দুর্ভোগ

নাদিম হোসেন খাঁন (ভোলা) চরফ্যাশন

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন মাত্র ১৫ জন। ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র ২ জন। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত ও প্রক্রিয়া চলমান রয়েছে।

চরফ্যাশনের জনসংখ্যা ৫ লাখের বেশি। এছাড়াও লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মানুষ এ হাসপাতালের ওপর নির্ভরশীল।

হাসপাতালে ঘুরে জানা যায়, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিচ্ছেন ৫০০-৬০০ জন। ভর্তি থাকেন শতাধিক রোগী।জরুরি বিভাগেও প্রতিদিন আসেন বিপুল রোগী। ফলে অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসকদের।

Facebook Comments Box