বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর সদরঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় কোতয়ালী থানাধীন বিভিন্ন সড়কের আইল্যান্ডে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট আহমেদ, ৩৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী সবুজ মিঞা, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, সাঈদুর রহমান ও শিপন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণকালে মুফতিজুল কবীর কিরণ বলেন, এদেশ আমাদের সকলের, তাই দেশ গড়ার দায়িত্বও সকলের। প্রধানমন্ত্রী দেশের পরিবেশ রক্ষায় ও দেশের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন, আমরা তাঁর সারথী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়েছি। তিনি আরও জানান, ঢাকাকে সবুজে ছেয়ে ফেলার লক্ষ্যে ইনশাআল্লাহ প্রতি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
















