আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। ৪ দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সেইসঙ্গে অভিনেতার দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

মামুনুর রশীদের ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভুগছেন অভিনেতা। তার অবস্থা বেশ জটিল। বুধবার তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তাকে দ্রুত সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এর আগে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে।

Facebook Comments Box