সংসদ সদস্য মমতাজের স্বামীর গাড়িতে হামলা!

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- সিংগাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০), হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিম। এছাড়া অভিযোগে অজ্ঞাত আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box