চরফ্যাশনে ৭৮ বছরের বৃদ্ধার জমজমাট বিয়ে

নাদিম হোসেন খান (ভোলা) চরফ্যাশন

ভোলার চরফ্যাশন আবদুল্লাহ্পুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ৭৮ বছরের বৃদ্ধ আবদুল জলিল মিয়ার সাথে ৪৪ বছরের কনের জমজমাট বিয়ে হয়েছে ।

জানা যায়, চরফ্যাশন টিম চিলেকোঠার উপদেষ্টা জনাব মনজুরুল আলম সায়েম এর মাইসা খামার বাড়িতে দীর্ঘ ১৫ বছর কর্মরত আবদুল জলিল মিয়া (৭৮) গত ৩০ বছর আগে তার বউ মারা যায়। কিছুদিন হলো তিনি খুব একাকি সময় কাটাচ্ছেন বিষয়টি মাইসা খামার বাড়ির প্রোঃ সায়েম ভাই কে জানান পরে সয়েম তার জন্য পাএী খোঁজে পরে এই (৪৪)বছর এর এই পাএী খুঁজে পান।

পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে সায়েম এর উদ্যেগে গতকাল হাজার মানুষ এর উপস্থিতিতে এই বিয়ের কাজ সম্পূর্ণ করেন । এমন মহৎ কাজের জন্য টিম চিলেকোঠার উপদেষ্টা সায়েমকে আবদুল্লাহপুর সাধারন জনগন এবং টিম চিলেকোঠা পরিবার এর পক্ষ থেকে ধন্যবাদ জানান, এবং তাদের জন্য দোয়া ও শুভ কামনা করা হয়

Facebook Comments Box