ঢাকায় চলন্ত প্রাইভেট কারে আগুন

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপর চলন্ত এক প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৯টার পর মহাখালী ফ্লাইওভারের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে চলন্ত অবস্থায় হঠাৎই গাড়ি থেকে ধোঁয়ার বের হতে থাকে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। তারপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ আহত কিংবা দগ্ধ হয়নি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box