অনুমতি ছাড়া কাউন্সিলরদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ

অনুমতি ছাড়া কাউন্সিলরদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। এ সময় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করারও নির্দেশনা দেন মেয়র।

সোমবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১১তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ নির্দেশ দেন।

আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি উল্লেখ করে মেয়র আরো বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনভাবেই যেন অবহেলা না হয়। সভায়, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী মো: আহসান কবির খানের নিহতের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তহবিল হতে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজাসহ সকল কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box